back to top
Home গ্রামের খবর রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৬৪ জন গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৬৪ জন গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ এলাকায় মোট ৪২টি মামলা হয়েছে। এরমধ্যে ১টি খুন এবং ১টি চুরির ঘটনা রয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ৪টি এবং অন্যান্য খাতে ৩৬টি মামলা রেকর্ড করা হয়েছে।

 

তবে এ সময়ে খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন এবং দ্রুত বিচার আইনের আওতায় কোনো মামলা হয়নি। পাশাপাশি অপমৃত্যুর ১টি ঘটনা ঘটেছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানা মূলে ৮৮ জন, সাজাপ্রাপ্ত ২১ জন, তদন্তাধীন মামলায় ৮৮ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক কার্যধারায় ১১ জন রয়েছেন। এর বাইরে মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসেবে পৃথকভাবে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে বার্মায় তৈরি ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে ৩৩৯ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ২৫ বোতল বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৪ বোতল কাফ সিরাপ এবং ৬ পিস এ্যাম্পল জব্দ করা হয়েছে। তবে এ সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।

পুলিশি সেবা প্রাপ্তির ক্ষেত্রেও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রেঞ্জের বিভিন্ন ইউনিটে সেবা গ্রহণ করেছেন ১০৮১ জন এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮৫ জনে।